প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫

হাজীগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতের ঘটনায় মো. শাহাবুদ্দিন (২৮) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত  শাহাবুদ্দিন ওই গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে শাহাবুদ্দিন সহ কয়েকজন শ্রমিক বাড়ির পাশে কৃষি জমিতে ধান কাটছিল।

এদিন দুপুরে বজ্রপাত ও বৃষ্টি শুরু হলে শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়। কিন্তু  শাহাবুদ্দিন পেছনে পড়ে গেলে হঠাৎ করে বজ্রপাত ঘটে।

এ সময় শাহাবুদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শাহাবুদ্দিন নামের ওই যুবক মারা গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের বিষয়টি জানতে পেরেছি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন