প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৫

চাঁদপুর শহরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন লিডারকে আটক করেছে সেনাবাহিনী।

 

বুধবার (১৬ এপ্রিল) ভোরে আদর্শ মুসলিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন, বিজয় (১৮), জিসান (১৯) ও অভি (১৮)।
 
চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, এ তিন কিশোর শহরে গ্যাং গঠন করে দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মহড়া ও প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে আসছিল। এছাড়া, বিনা কারণে নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে শহরে আতঙ্ক সৃষ্টি করত তারা।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পরে আটকদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
সেনাবাহিনী সূত্রে আরও জানা যায়, কিশোর গ্যাং দমনে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন