প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ফারহানের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশু ফারহানের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

পরিবার সূত্রে জানা যায়, রোববার (১৩ এপ্রিল ২০২৫) দুপুর ১২ টা থেকে মান্নান চৌধুরীর শিশু পুত্র ফারহান (৬) নিখোঁজ হয় । ফারহানের খোঁজ পেতে পরিবার ও এলাকাবাসী মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালায় ।

সোমবার (১৪ এপ্রিল ২০২৫) পাশের বাড়ির পুকুরে শিশুটির মৃতদেহ ভেসে উঠে। শিশু ফারহান মৃত্যুর ঘটনা তদন্ত করছে শাহরাস্তি থানা পুলিশ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন