প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহরাস্তিতে ব্যাংক কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫

শাহরাস্তির সূচীপাড়া জনতা ব্যাংকের ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইনকে আটক করেছে পুলিশ। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

বিভিন্ন একাউন্টে টাকা হস্তান্তরের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া জনতা ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ রোববার শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন।

এতে উল্লেখ করা হয়, ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন কয়েকটি একাউন্টে ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের জন্য হস্তান্তর করেন।

সিনিয়র অফিসার জাবের হোসাইনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামে।

শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণাদি দুদকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন