এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজী, উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম,মৎস্য অফিসার এর প্রতিনিধি মোঃ ইমাম হোসেন প্রমূখ উপস্থিত মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রমম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকারে নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতলব উত্তর উপজেলায় অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে উপজেলার ষাটনল লঞ্চ টারমিনাল ঘাটে চাঁদপুর থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জগামী এমভি আলতাবী শিপিং কোম্পানি লঞ্চ থেকে ৩০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৮ থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হয়।