প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মিষ্টি তৈরিতে ভেজাল, দুই দোকানির জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫
চাঁদপুরে হলুদের গুঁড়া ও মিষ্টি তৈরিতে ভেজাল প্রমাণিত হওয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের পুরান বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ।
তিনি জানান, হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে রং, আটা ও ভুট্টার গুঁড়া মিশিয়ে বিক্রি করায় জীবন দে নামের একজনকে ৫০ হাজার টাকা এবং ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে মিষ্টি তৈরির অপরাধে আদি যুগল মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন