প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫

দেশে আজ থেকে শুরু হওয়া ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জেলার ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়।

আজ বৃহস্পতিবার  ১০ এপ্রিল সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ( ভোকেশনাল) পরীক্ষায় সর্বমোট  পরীক্ষার্থী ৩৩ হাজার ৯৬৯ জন। এর মধ্যে এসএসসিতে ৪৬ টি কেন্দ্রে ২৪ হাজার ৭২৬ জন, দাখিল পরীক্ষায় ১৯ টি কেন্দ্রে  ৭ হাজার  ৪৫৫ জন এবং ভোকেশনালে ১২ টি কেন্দ্রে  ১ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

জেলা সহকারী শিক্ষা পরিদর্শক লিটন কান্তি দাস জানান, অন্যান্য বছরের চেয়ে এবারের পরীক্ষার পরিবেশ সুন্দর থাকবে। কুমিল্লা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের  অধীনে জেলার ৭৭ কেন্দ্রে  ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন।

 

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, জেলা প্রশাসন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন  করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। যেসব শিক্ষক পরীক্ষার হলে দায়িত্বে থাকবেন না, তারা কেউ পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেন না। প্রতিবছর একটি করে ভিজিলেন্স টিম থাকলেও এবার প্রতি উপজেলায় পাঁচটি করে ভিজিলেন্স টিম থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন