প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর জেলা কারাগারে দিপু মনির জন্য ভিআইপি মানের একটি কক্ষ তৈরি করা হচ্ছে!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫

চাঁদপুর জেলা কারাগারে প্রথম শ্রেণির (ভিআইপি) কারাবন্দিদের রাখার কোনো সুব্যবস্থা নেই। কারাগারটিতে নারী বন্দিদের জন্য চারটি কক্ষ রয়েছে। এরমধ্যে একটি কক্ষকে আধুনিকায়ন অর্থাৎ এতে টাইলস, কমোড, খাট, চেয়ার, টেবিল, পত্রিকা, বিধিমোতাবেক বই সরবরাহসহ উন্নত খাবারের ব্যবস্থা করে ভিআইপি মানের করা হচ্ছে। সূত্র বলছেন, ফ্যাসিবাদী সরকারের সাবেক মন্ত্রী দীপু মনিকে চাঁদপুর জেলা কারাগারে রাখার জন্যেই এমন ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী চাঁদপুর সদর আসনের সাবেক এমপি ডা. দীপু মনির বিরুদ্ধে চাঁদপুর আদালতে তিনটি মামলা চলমান রয়েছে। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে এখানে এসব মামলা হয়। চাঁদপুর আদালতে এসব মামলায় দীপু মনিকে হাজিরা দিতে হবে। সেজন্য প্রথম শ্রেণির নারী কারাবন্দির জন্য চাঁদপুর কারাগারে আলাদা কক্ষ তৈরি করা হচ্ছে বলে জেলা কারাগার সূত্রে জানা গেছে। বর্তমানে জেলা কারাগারটিতে নারী বন্দিদের জন্য পূর্বদিকে যে তিনটি আলাদা কক্ষ রয়েছে সেখানেই এ ভিআইপি মানের উন্নত কক্ষ প্রস্তুত করা হচ্ছে।

 

দীপু মনিকে ইতোপূর্বে চাঁদপুর আদালতে হাজির করার উদ্যোগ নিলেও নিরাপত্তার অভাবে শেষ পযর্ন্ত তা বাতিল করা হয়। ঐ সময়ে চাঁদপুর আদালতে হাজির করার খবর জানাজানি হয়ে গেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফুঁসে ওঠে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন