প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরবের ধাম্মামে খোবার সিজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মজিব পাটোয়ারী
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫

সৌদি আরবের ধাম্মামের খোবার সিজন এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গেলো সোমবার সন্ধ্যায় খোবারের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

দ্যা জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি”পাসপোর্ট টু দ্যা ওয়ার্ল্ড” এর সৌজন্যে অনুষ্ঠানে সৌদি আরবিয়া, বাংলাদেশ, ইন্ডিয়ান, ফিলিপাইনি, সুদানের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসময় সৌদি নাগরিক ও প্রবাসী বাংলাদেশী এর যৌথ উপস্থাপনায় ৩০এপ্রিল থেকে ৩মে পর্যন্ত অনুষ্ঠানের আগাম প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

তারা বলেন, খোবার সিজন প্রোগ্রাম’টি সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বড়সড় পরিসরে পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জনপ্রিয় তারকারা উপস্থিত থাকবেন। বাংলাদেশী তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নগর বাউল জেমস, ইমরান, মিলা, কনা।

এবং বিভিন্ন দেশের ঐতিহ্য এ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে। এখানে বাংলাদেশীসহ সকল দেশের প্রবাসীদের বিনামূল্যে উপভোগ করার সুযোগ রয়েছে। রিয়াদ সিজনের চাইতেও অনেক বড়ো পরিসরে লাখো মানুষের উপস্থিতিতে প্রোগ্রামটি সম্পন্ন করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশসহ আরো বেশ কয়েকটি দেশের বিভিন্ন পণ্যসামগ্রী থাকবে স্টলে স্টলে।

আলোচনাসভায় সৌদি প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের ব্যাবসায়ী শিল্পপতিরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন