প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫

হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং তাদের সফলতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন,অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না আক্তার।

বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মোঃ মোজাম্মেল হকের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ধড্ডা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন,ধড্ডা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন,শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

বিদায়ী মানপত্র পাঠ করেন,উম্মে হাবিবা শিফা, অধ্যায়নরত ছাত্র-ছাত্রী পক্ষে মানপত্র পাঠ করেন,নুর মোহাম্মদ,অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন,মেহেজাবিন আক্তার,বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,মোঃ মারুফ হোসেন।
অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন,পরীক্ষার্থী মোঃ সাজেদুল ইসলাম।

বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ জহিরুল ইসলাম।

এসময় অন্যান্য অতিথিবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক,অভিভাবক,পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন