প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া

চাঁদপুর ট্রিবিউন ডেস্ক:
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।

প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর বিএম কলিমুল্লাহ, নায়েবে আমীর মাও. মোজাম্মেল হোসেন মজুমদার পরান, পৌর আমীর মাও. আবুল হাসানাত পাটওয়ারী, আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্যাহ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মঞ্জুরে এলাহী।

এসময় আরো বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. কামরুল আহসান পাটওয়ারী, সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেন, অভিভাবক মাও. ইকরাম হোসেন ও শিক্ষানুরাগী মহসিন কাশারী, পরীক্ষার্থীদের মধ্যে মো. জাহিদ হোসেন, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে জান্নাতুল ফেরদৌস, বিদায়ী মানপত্র পাঠ করেন, পরীক্ষার্থী ইয়াছিন আরাফাত ও শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন, অধ্যয়নরত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

বক্তব্য শেষে বার্ষিক মিলাদ, পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মাও. আনম মাহবুবে এলাহী এবং অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, পরীক্ষার্থী মো. আফিউর রহমান।

এসময় অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যামন্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন