প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ইয়াবা’সহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫

চাঁদপুরের শাহরাস্তিতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিওিতে অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার পিপিএম এর নির্দেশে শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ উপজেলার মেহার দক্ষিণ ইউপির দেবকরা গ্রামের ঠাকুর বাড়ী এলাকায় একটি অভিযান চালায়।

ওই অভিযানে দেবকরা ঠাকুরবাড়ির জাকিরের পুত্র জহিরকে (৪৫) এর দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও পাথৈর জলওয়ালা বাড়ীর বিল্লাল হোসেনের পুত্র

রাসেল (২৫) কে আটক করে থানায় নিয়ে আসেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আসামীদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন