প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫

হাজীগঞ্জ ৫ নং সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং তাদের সফলতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন,অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন।

বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ জসিম উদ্দিন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ হেলাল উদ্দিন,সাবেক ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান,সুহিলপুর ফাজিল  মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছেফায়েত উল্লাহ,মোঃ আবুল ফারাহ মজুমদার, মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, মোঃ কাউসার আলম,মোঃ জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।

 

অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন,সুমাইয়া আক্তার,তালহা যোবায়ের, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মেহরিন মিনহা,সাবিয়া আক্তার,শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন,উত্তম কুমার দেবনাথ।

 

অনুষ্ঠানে শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন,শিক্ষার্থী মোঃ আরাফাত হোসেন।

 

এসময় অন্যান্য অতিথিবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন