প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনে তল্লাশি ও জরিমানা: মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৫

হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর ভ্রাম্যমান অভিযানে বিভিন্ন যানবাহনকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদের রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দুই দিনে ৮টি যানবাহনে ১৩ হাজার ৪’শ টাকা জরিমানা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে পৌরসভাধীন আলীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় ৪২টি ও শুক্রবার সকালে বাকিলা বাজার এলাকায় ৩০টি যানবাহন তল্লাশি করে এ জরিমানা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

একই অভিযানে শনিবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে পৌরসভাধীন আলীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় ৪২টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে হেলমেট না থাকায় ৪টি গাড়ি মোটরসাইকেল আরোহিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে লাইসেন্স না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন