প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জ চেক পোস্টে দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৫

ফরিদগঞ্জ বর্ডার বাজার এলাকায় যৌথ বাহিনীর চেক পোস্টে মাদকসহ কিরোন হোসেন (৩৮) ও মো. বাহার (৩৫) নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বর্ডার বাজার চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এই অভিযান পরিচালিত হয়।

 

শনিবার (৫ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা আইন বাস্তবায়নে ফরিদগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকসহ কিরোন হোসেন ও মো. বাহার গ্রেফতার হয়। তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা দ্রব্যাদি ও গ্রেফতার দুই মাদক কারবারিকে ফরিদগঞ্জ থানা পুলিশেল নিকট হস্তান্তর করা হয়েছে।

 

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন