প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ৬৪ যানবাহনে তল্লাশি, সাত চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৫

চাঁদপুর সদরের বাবুরহাটে চেকপোস্ট বসিয়ে ৬৪টি যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় লাইসেন্স না থাকায় সাত চালককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো বন্ধে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

লেফটেন্যান্ট জাবিদ বলেন, অভিযানে ৬৪টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকায় সাত গাড়ি ও মোটরসাইকেলের চালকের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই কর্মকর্তা জানান, দেশে চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সব ধরনের অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন