প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারের মৎস্য আড়তগুলোতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশের পোনা জাটকা।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বাজারে প্রবেশ করে জাটকা কেনাবেচার এই দৃশ্য চোখে পড়ে। পরে ব্যবসায়ীরা দ্রুত জাটকাগুলো সরিয়ে ফেলেন।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্য মাছের সঙ্গে ইলিশ ও জাটকা ইলিশ অবাধে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আমরা অন্যায় কিছু করছি না। এখন জাটকা অভিযান চলছে, কিন্তু বড় ইলিশ ধরা ও বিক্রি করা যাবে। তাদের ভাষ্য শুনে রীতিমতো অবাক হন উপস্থিত ক্রেতারাও।

তারা আরও বলেন, যেখানে যা যা করা দরকার, সব জায়গা ম্যানেজ করেই আমরা ব্যবসা করছি।

সরকারের নির্দেশনা অনুযায়ী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনই পদ্মা-মেঘনায় চলছে অবাধে জাটকা নিধন। নদীর পাড়ের বাজারগুলোতে জমে ওঠে জমজমাট ইলিশের হাট।

আমিরাবাদ আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, মাছ না ধরলে মানুষ না খেয়ে মরবে। জেলেরা খুবই অভাব অনটনে আছে। জাল দিয়ে মাছ ধরে তাদের সংসার চলে। তাই আমরা সবকিছু ম্যানেজ করেই বাজার চালিয়ে যাচ্ছি।

 

মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, আমরা প্রতিনিয়তই অভিযান চালিয়ে যাচ্ছি। জাল ও জাটকা ইলিশসহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করছি। আমিরাবাদ বাজারের বিষয়টি আমাদের জানা নেই। সরেজমিন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন