প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের সহিংসতার ঘটনায় আরো ১জন আটক

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৫

চাঁপুরের হাজীগঞ্জের এনায়েতপুর ও ধোপল্লা গ্রামে কুকুরকে মারা নিয়ে সহিংসতার অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত মো. মিজানুর রহমান পলাশ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুরের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় যৌথবাহিনী তাকে আটক করে।

২ এপ্রিল রাতে শাহরাস্তি উপজেলার এনায়েতপুর এলাকায় মজুমদার বাড়ি এবং বাজার কমিটির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এর ৩ এপ্রিলও একই ঘটনায় কয়েক ঘন্টা ধরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। র্সবশেষ শুক্রবার বিকেলে আবারো সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।

এরই মাঝে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানের পর অভিযান পরিচালনা করে হাসান (২৯) এবং মেহেদী (২২) নামক সহিংসতাকারীকে আটক করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে পলাশকে আটক করে। সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন রয়েছে।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে আরো বলা হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন