প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে সেনাবাহিনীর হাতে ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৫

মতলব দক্ষিণে সেনাবাহিনীর অভিযানে ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে জেলার মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে বকুল হোসেন (২৩) নামে ওই ডাকাতকে আটক করা হয়।

 

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. জাবিদ হাসান জানান, বকুল হোসেন ও তার সঙ্গে থাকা আরও ২ ডাকাত চাঁদপুরের বিভিন্নস্থানে যানবাহনে ডাকাতি ও লুটের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট এমন তথ্যের ভিত্তিতে এই ৩ ডাকাতের অন্যতম বকুল হোসেনকে আটক করা হয়। তবে তার সঙ্গে ডাকাতি করে ওই ২ জনকেও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে, আটককৃত ডাকাত বকুল হোসেনকে গ্রেফতার দেখিয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন তথ্য জানিয়েছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন