হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যাবাহী মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ও অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের দিন ব্যাপী পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনীতে ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ঝাঁকজমকপূর্ণ পূর্ণমিলনীতে ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের একই রকমের পাঞ্জাবি ও ছাত্রীদের একাই রকমের শাড়ি পড়ে আসে।তাদের অংশগ্রহণ অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের তুলনায় বেশি ছিল।
সাবেক শিক্ষার্থী মোঃ সোহরাব হোসেনের, সাহদাত প্রধান, মুরাদ প্রধানীয়া ও গনেশ চন্দ্রের যৌথ নেতৃত্বে উপস্থিত ছিলেন ওসমান গনি, জাফর, বাসার, রনি, সারােয়ার, সতিশ, রিপন, এমদাদ, কামাল, মাসুদ, হারুন, স্বপন, তাহের কামাল, বাসার, ইকবাল, হানিফ, নাছির, জহির, কাজী রোজী, বিউটি, লাভলী, শামীম, পলি, রেখা ইরানি, শিলা, কামরুন্নাহার, লুৎফা, ফেরদৌসী, তাসলিমা, কুহিনূর, হান্নান, হুমায়ুন, মাসুদ, পান্না, হাজেরা, মোশাররফ, ফাতেমা, নারগিস, মুক্তা।