প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ভারতে প্রিয় নবীর প্রতি কটুক্তির প্রতিবাদে শাহরাস্তিতে ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অবমাননাকর কটুক্তির প্রতিবাদে শাহরাস্তিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা শাহরাস্তি উত্তর ।

মোহাম্মদ খাজা নুরুল আমিন এর সভাপতিত্বে ও মোহাম্মদ শরীফ প্রেসিডেন্ট এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক ডা জালালুদ্দিন মুহাম্মদ কাশেমী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখান সহসভাপতি ছাত্রনেতা মোহাম্মদ কামরুল হাসান বাবু। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইমাম হোসাইন,ভোলদীঘি কেন্দ্রীয় মসজিদ এর খতিব মাওলানা আনিসুর রহমান মাক্কী, গাউছিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তি উপজেলা র সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা খোরশেদ আলম,বাংলাদেশ ইসলামি যুবসেনা কচুয়া উপজেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামি যুবসেনা শাহরাস্তি উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে প্রিয় নবীর শানে অবমাননাকর বক্তব্যের জন্য শাস্তির দাবী তুলে বলেন প্রিয় নবী সারা বিশ্বের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছেন। কোনভাবেই মুসলিম উম্মাহর বিরুদ্ধে কোনরূপ নেতিবাচক মনোভাব সহ্য করা হবে না। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে শাহরাস্তি গেট দোয়াভাংগা প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধ জনতা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন