প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ও অধ্যায়নরত শিক্ষার্থীদের পূর্নমিলনী

আলমগীর কবির
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৫

হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যাবাহী মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ও অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের দিন ব্যাপী পূর্নমিলনী জাঁকজমকপূন্যভাবে বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।

গত ২ এপ্রিল আট ঘটিকায় কোরআন তালাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে উদ্বোধন বক্তব্য ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আহবায়ক লন্ডন প্রবাসী কাজী জাহিদুল ইসলাম জিলন।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ দেলোয়ার হোসেন দুলুর সভাপতিত্বে, প্রাক্তন শিক্ষার্থী মোঃ ফরিদ আহমেদ খান, মোঃ আক্তার হোসেন মাষ্টার ও ইব্রাহিম কাজী মামুনের প্রানবন্ত চমৎকার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে সৃতি চরন করেন প্রাক্তন শিক্ষার্থী ডাঃ মোঃ জিল্লুর রহমান, সৃতিচারণ করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান, সাবেক ছাত্র হরন্দ্র চন্দ্র সূত্র ধর, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, ১৯৬৯ ব্যাচের মোঃ সাহাজাহান মাষ্টার, ১৯৯১ ব্যাচে মোঃ সোহরাব হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগন দেশের বিভিন্ন যায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যাঁরা সমাজে বিভিন্ন ভাবে অবদান রাখার জন্য সম্মানা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সদস্য সচিব মোঃ কওছার আহমেদ ছামী, প্রাক্তন ছাত্র মোঃ সাহাআলম খান, হাবিবুর রহমান ঢালী, সাহাদাত প্রধানীয়া, মিরাদ প্রধানীয়া, ইন্জিনিয়ার নজরুল ইসলাম, কাউসার পাটোয়ারী, সোহেল ঢালী, মোঃ ওবায়েদ উল্লাহ, মোঃ সাবের হোসেন।

দিনব্যাপী জমজমাট অনুষ্ঠানটি দুপুরে নামাজ ও খাবার বিরতি ছাড়া আর কোনো বিরতি ছাড়ায় ১৯৫৯সালের ক্রমান্বয়ে ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সৃতিচারণের মধ্যে দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ২ পর্বের অনুষ্ঠানটি রাত ৮ ঘটিকায় র্যাপেল ড্র এর মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন