প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আ.লীগ ও দিল্লির প্রশ্নে দেশের মানুষ কোনো আপস করবে না: নাসীরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৫

হাজীগঞ্জ থানার শহীদ পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে তিনি শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও ঈদের উপহার সমগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন।

 

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আমাদের যুদ্ধের স্পৃহা শহীদ পরিবার। আমরা শহীদ পরিবারের রক্তের শপথ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ যে আওয়ামী লীগ ও দিল্লির প্রশ্নে বাংলাদেশের মানুষ কোনো আপস করবে না। যারাই আপস করতে আসবে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলমান থাকবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, সদস্য সাইফুল ইসলামসহ স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন