প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রিয়াদে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৫

রিয়াদে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূর্নমিলনী ডায়না সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের সৌদি আরব টিমের সমন্বয়ক লোকমান বিন নূর হাসেমের সভাপতিত্বে ঈদ পূনমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কো ভলান্টিয়ার হাজ্বী ফরিদ হোসাইন, আব্দুল কাদের, কান্ট্রি এম্বাসেডর মেহেদী হাসান, আলী মর্তুজা, মিঠু সিকদার, মোহাম্মদ স্বপন মিয়া সহ নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের বিপুল সংখ্যক তরুণ ব্যবসায়ী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন হাতে কলমে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষন দিয়ে থাকে। এই ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে। আমরা নিজেরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্যকেও উদ্যোক্তা হতে সহযোগীতা করে থাকি।

আলোচনা ছাড়াও অনুষ্ঠানে ছিলো ঈদের গান, র‌্যাফেল ড্রো, পুরস্কার বিতরণসহ নানা আয়োজন।
অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন দ্বীন ইসলাম এবং মালিক মোল্লা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন