প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫

মতলব দক্ষিণে তালিকাভুক্ত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে মাদকসহ অন্যান্য দ্রব্যসামগ্রী উদ্ধার করা হয়।

রোববার (৩০ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

 

তিনি বলেন, শনিবার (২৯ মার্চ) দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মতলব দক্ষিণ উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় তালিকাভুক্ত মাদক কারবারি আবু সাঈদ (৩৮) ও সাইফুল ইসলামকে (২৯) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এসময় ৫৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি বিদেশি মদের বোতল, ১০০ গ্রাম গাঁজা, ৫ প্যাকেট ফুয়েল পেপার, একটি চাকু, একটি গোপন ক্যামেরা, একটি মোবাইল ফোন এবং এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা দ্রব্যসামগ্রী ও গ্রেফয়তার ব্যক্তিদের মতলব দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন