প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধশত গ্রামে আগামীকাল ঈদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে একই দিনে ঈদ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলবসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের সাদ্রা দরবার শরীফের অনুসারীরা প্রায় ৯৫ বছর ধরে আরব দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে ঈদ উদযাপন করে আসছেন। সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মো. আরিফ চৌধুরী জানিয়েছেন, সকাল সাড়ে ৯টায় সাদ্রা মাদ্রাসা ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতর উদযাপনকে ঘিরে শনিবার (২৯ মার্চ) রাত থেকেই এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন