প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ইন্দোনেশিয়ায় ঈদ ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫

ইন্দোনেশিয়ায় আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে। খবর খালিজ টাইমস।

এদিকে মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দিয়েছে। আগামী ৩১ মার্চ সোমবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। আগামীকাল রোববার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।

এদিকে ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে দেশটিতে এবার রোজা হচ্ছে ২৯টি।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।

ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয় গত ১ মার্চ। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করছে অস্ট্রেলিয়ার মুসলিমরা।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮৬ কারাবন্দিকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন