প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ইতালিতে আ.লীগের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মালিক মনজুর
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫

রোমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন ইতালী আওয়ামী লীগ।

রাজধানী রোমের স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ শাহ আলম, আব্দুর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু, রনি আহমেদ, শেখ সোহেল, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জামিল উদ্দিন, নুর ইসলাম পান্না, মহিলা সম্পাদিকা ফারিয়া আখী,যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, প্রতিষ্ঠাতা সদস্য আলাউদ্দিন শিমূল সহ ইতালি আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন
মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি মহান স্বাধীনতা দিবসের সঠিক ইতিহাস মুছে দেওয়ার অপতৎপরতা চালাচ্ছে এবং স্বাধীনতা দিবস উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করেছে।

সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন ৫ই আগস্ট একটি নির্বাচিত ও গনতান্ত্রিক সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে জঙ্গিবাদী ও স্বাধীনতা বিরোধীরা অবৈধ সরকার গঠন করে দেশকে অস্থিতিশীল এবং কথিত অপারেশনের নামে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরো বলেন যারা ৭১ এর স্বাধীনতা বিশ্বাস করেনা তারাই এখন ২৪এর স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছে। তারা সাধারণ মানুষের মুখ থেকে জয়বাংলা স্লোগান কেড়ে নিয়ে মহান স্বাধীনতার ইতিহাস মুছে দেওয়ার অপতৎপরতায় লিপ্ত হয়েছে, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে ষড়যন্ত্র করছে ৭১ এর স্বাধীনতা বিরোধীরা।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্বের স্বপক্ষের শক্তিকে পুনরায় ক্ষমতায় আনতে অবৈধ এই সরকারকে হটানোর জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

পরে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও ফিলিস্তিন সহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন