প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ডিএসসিসি নির্বাচনে ইশরাক হোসেনকে জয়ী ঘোষণার পর নিজের এমপি পদ ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণার পর এমন প্রতিক্রিয়া জানান হিরো আলম।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলম ঢাকা-১৭, বগুড়া-৪, ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’
উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। আরাফাতের ২৮ হাজার ৮১৬ ভোটের বিপরীতে তিনি পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন