শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।
বুধবার (২৬ মার্চ) বিকেলে সড়ক অবরোধ করে নাসীরুদ্দীন পাটোয়ারীর শাহরাস্তি আসা উপলক্ষে এই বিক্ষোভ করে দলের নেতা-কর্মীরা।
এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করার অপরাধে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এদিকে নাসীরুদ্দীন পাটোয়ারীর শাহরাস্তিতে আসা উপলক্ষে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারী রাজনীতিতে জামায়াতকে পুনর্বাসনের বিষয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার ছিলেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা।