প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫
হাজীগঞ্জে স্বপন (৩৮) নামের এক ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
বুধবার (২৬ মার্চ) বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর-রাজাপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ এলাকার মৃত জুনাব আলীর ছেলে। তিনি ইট-বালির ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পৌরসভাধীন এনায়েতপুর-রাজাপুর এলাকায় শাহ সিমেন্টের একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের যাত্রী ব্যবসায়ী স্বপন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিন রাত ১০টায় আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদে নিহত স্বপনের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে ব্যবসায়ী স্বপনের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজনসহ স্থানীয় এলাকাবাসী এবং আলীগঞ্জে ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, স্বপন নামের যুবককে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। অর্থাৎ হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন