প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে যানবাহনে তল্লাশি ও জরিমানা: অবৈধ গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫

ফরিদগঞ্জে চেকপোস্ট বাসিয়ে ৫৭টি যানবাহনে তল্লাশি, ৫টি মোটরসাইকেল আরোহীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৫টি অবৈধ গাড়ি জব্দ করা হয়েছে।

 

সোমবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বাসস্ট্যান্ড এলাকার সড়কে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

 

তিনি বলেন, যৌথ বাহিনীর নেতৃত্বে ফরিদগঞ্জ বাস স্টান্ড এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

যৌথ অভিযানে মোট ৫৭টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকায় ৫ জন মোটরসাইকেল আরোহীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ ৫ টি গাড়ি জব্দ করে ফরিদগঞ্জ থানার নিকট হস্তান্তর করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন