প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫

হাজীগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

২৩ মার্চ রবিবার বিকেলে হাজীগঞ্জ নিউ শেরাটন হোটেল এন্ড পার্টি সেন্টারের দ্বিতীয় তলায় সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি তে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

হাজীগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারী সভাপতিত্বে ও হাজীগঞ্জ সেক্রেটারি মাওলানা মো: সফিকুর রহমান মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক, শাহারাস্তি হাজীগঞ্জের গন মানুষের নেতা চাঁদপুর-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খাঁন বাচ্চু, হাজীগঞ্জ আল কাউসার স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও স্বর্ণপদক প্রাপ্ত ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. কলিম উল্লাহ ভূঁইয়া, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান।

ইফতার মাহফিল উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কবির হোসাইন,জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মো: ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি এম এ মতিন মজুমদার,বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা ফয়সাল আহমদ রশিদী,হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা সহ-সভাপতি মাওলানা আহসানুল্লাহ,পৌরসভা জামাতের নায়েবে আমির হাফেজ মাওলানা কবির হুসাইন,উপজেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।

হাজীগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের নিয়ে ইফতার মাহফিল রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন, বক্তারা বলেন, দেশে আল্লাহর ও রাসূলের আইন মতো নেয় নীতি মিষ্টির সাথে চলতে হবে। হক পথে থাকলে আল্লাহ যে কোন কাজে বরকত দান করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতার মাহফিলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন