প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে দুইটি পাইপগান’সহ ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫

চাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় ২টা দেশীয় পাইপগানসহ ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২২ মার্চ) রাত ১০ টায় শহরের আক্কাস আলী রেলওয়ের একাডেমীর পাশের পদ্মা ওয়েল ডিপোর বিপরিত পাশের পুকুর পাড়ে স্যাম্পনি মোবাইল কোম্পানির বি-৭০ মডেল ও টেস্টমি ট্যাং এর খালি প্যাকেটের মধ্যে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়।

জানা যায়, শহরের আক্কাস আলী রেলওয়ের একাডেমীর পাশের পদ্মা ওয়েল ডিপোর বিপরিত পাশের পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় স্যাম্পনি মোবাইল ফোনের বি-৭০ মডেল ও টেস্টমি ট্যাং এর খালি প্যাকেটের মধ্যে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়।

 

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) মাজহারুল হক সংঙ্গীয় সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অস্ত্রগুলোর মধ্যে ১৪ ও ১২ ইঞ্চি সাইজের দুটি পাইপগান, ১০ টা শিষা কার্তুজ ও ৪ টা রাবার বুলেট রয়েছে।

 

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাজহারুল হক জানান, পরিত্যাক্ত অবস্থায় ২টা পাইপগানসহ ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন