প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫

চাঁদপুরের শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. বাবুল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি দোয়াভাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বাবুল হোসেন পার্শ্ববর্তী উপলতা গ্রামের ব্যাপারী বাড়ির নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেও জানান স্থানীয়রা।

 

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন