প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরব প্রবাসী ফেনী জেলা যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫

সৌদি আরব প্রবাসী ফেনী জেলা যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল রিয়াদস্ত স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইব্রাহিমের  সভাপতিত্বে – মোহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায়

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি শওকত শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব মহানগর বিএনপির সভাপতি বশির সরকার,  প্রবাসী ফেনী জেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, যুবদল নেতা বাদল হোসেন সহ প্রবাসী ফেনী জেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন দেশের জনগণের নিরাপত্তা সহ ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বনির্ভর  বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন তা সবাইকে নিয়েই বাস্তবায়ন করতে হবে।

সবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং ইসরাইলি বর্বর রচিত হামলায় নিহত ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন