প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

গণহত্যার প্রতিবাদে হাজীগঞ্জে হেফাজতে ইসলামের ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫

ফিলিস্থানের উপর অনবরত বর্বর হামলার প্রতিবাদে হাজীগঞ্জে হেফাজতে ইসলামের ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবারে জুমার নামাজ শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মিছিলটি হাজীগঞ্জ বাজারে বের হলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী এতে অংশ নেয়।

 

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ থেকে মিছিলটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে এসে শেষ হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও হেফাজত ইসলাম বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফ।

 

এ সময় বিক্ষোভ মিছিল দিতে অংশ নেয় হেফাজত ইসলাম হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা আল হাবিব, পৌর শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান শুভ, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, হাজীগঞ্জ উপজেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক কামাল গাজী’সহ আরো অনেকে।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন