প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর পৌরসভার ব্যর্থ উদ্যোগ শহরের সড়কে দাপিয়ে বেড়াচ্ছে দুই রঙের অটোরিকশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫

চাঁদপুর শহরে যানজট নিরসনে অটোরিকশা বা ইজিবাইক গুলোকে দুই রঙে বিভক্ত করার উদ্যোগ নেয় পৌরসভা প্রশাসন।অনেক হাঁকডাক এবং ঘটাঘট করে গত জানুয়ারি মাসজুড়ে শহরে চলাচলকারী অটোরিকশাগুলো লাল ও সবুজ রঙ লাগানো হয়। আর এই রং লাগাতে প্রতিটি অটোরিকশা থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় অটোরিকশা মালিক সমিতি।

 

বলা হয়েছিল দুই রঙের এই অটোরিকশাগুলো একদিন পরপর সড়কে চলবে। যা কার্যকর করা হবে ১ ফেব্রুয়ারি থেকে। অথচ ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ মাস ও শেষের পথে কিন্তু চাঁদপুর পৌরসভার এই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। ফলে ছোট্ট এই শহরের সড়কে এখনো দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সধারী ২ হাজার ৬২৬টি ইজিবাইক বা অটোরিকশা। এছাড়া অবৈধ অটোরিকশা তো রয়েছেই। ফলে সাধারণ জনগন খুব ভোগান্তিতে পড়েছে।

এসব অটোরিকশা ইজিবাইকের জন্য বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ খুব ভোগান্তিতে পড়তে হয়, ইমারজেন্সি কোন রোগীকে হাসপাতালে নিতে গেলে ও এসব অটোরিকশার জন্য জ্যাম লেগে থাকে। ফলে হাসপাতালে ও সময় মতো নেওয়া যায় না রোগীকে।

 

সূত্র: একুশে সংবাদ

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন