প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মহামায়া টু রাজারগাঁও সড়ক ভেঙে যানচলাচল ব্যহত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব ধলাইতলী আব্দুল জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মহামায়া টু রাজারগাঁও যাওয়ার রাস্তা অর্ধেক ধসে পানিতে পরে গিয়েছে এতে যানচলাচল চরম ভোগান্তি দেখা দিয়েছে।

বুধবার দুপুর ১১টায় এ ঘটনা ঘটে। প্রবল বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে পুকুরে পড়ে জনসাধারণের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, একদিকে রাস্তা বেহাল অন্য দিকে এ সড়ক দিয়ে এখন একটি মোটরসাইকেল বাইসাইকেল ও রিক্সা ছাড়া অন্য যানবাহন চলাচল করতে ব্যহত হচ্ছে।

অপরদিকে,রাস্তা ও ভারী বর্ষণের স্রোতে রাস্তা ভেঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে করে চলাচল একেবারে ব্যহত হয়ে পড়ছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা উপ- সহকারী প্রকৌশলী মোঃ রাব্বি ফজলে শুভ বলেন, রাস্তাটি আমরা সরজমিনে গিয়ে পরিদর্শন করবো।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন