প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ক্লাস বর্জন করে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫

২০২১ সালে নিয়োগপ্রাপ্ত অবৈধ ক্রাফট ইন্সট্রাক্টরদের আদালতে দায়েরর করা মামলার রায়ের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-কচুয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

এসময় হাজীগঞ্জ-কচুয়া থেকে ঢাকাগামী যানবাহন সড়কে আটকে পড়ে, পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা এবং যানবাহন চলাচলে সচল হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন