প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে বেড়াতে এসে গৃহবধূ ধর্ষণের শিকার , আটক এক 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫

মতলব উত্তরে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধু। ঘটনার সাথে জড়িত থাকায় ধর্ষকের সহযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৭ মার্চ দিবাগত রাতে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মিঠুন কান্দি গ্রামে। ধর্ষনের শিকার নারী তার আত্মীয় মিঠুরকান্দি গ্রামের মুক্তা মনির বাসায় বেড়াতে আসেন।

 

পুলিশ সূত্র জানা গেছে, রাত পৌনে বারোটায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যান বেড়াতে আসা গৃহবধূ (৩৫)। তিনি ঢাকার আশুলিয়া এলাকার কলতা গ্রামের রানা খানের স্ত্রী।

 

স্থানীয় ও ভিকটিম সূত্রে জানা যায়, ভিকটিম নারী মিঠুর কান্দি গ্রামের মুক্তা মনিকে বিগত ১ বৎসর আগে টাকা ধার দেয়। ওই টাকা নেওয়ার জন্য ১৭ মার্চ বিকালে ভিকটিম মুক্তা মনির বাড়িতে আসে।সন্ধ্যা ঘনিয়ে আসায় ভিকটিমকে যেতে না দিয়ে মুক্তা মনির বাড়িতে থাকার জন্য অনুরোধ করলে ভিকটিম থেকে যায়।

 

তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাতে মুক্তামনির সহযোগিতায় বাহিরে গেলে পূর্ব থেকে উৎপাতে থাকা মিঠুরকান্দি গ্রামের আঃ মজিদ প্রকাশ টুটুল (৪৩) এর সহায়তায় মোঃ মামুন (৪৫) ভিকটিমের মুখ চেপে ধরে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জোরপূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে বলে অভিযোগে পাওয়া গেছে।

ধর্ষন শেষে ভিকটিমকে ওই ঘটনার বিষয়ে কাউকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে সময় সুযোগ বুঝে ভিকটিমকে প্রানে মেরে ফেলবে বলে বিভিন্ন ধরনের হুমকী ও ভয়ভীতি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম মুক্তা মনি (৩০) এর বসত ঘরে গিয়ে তাকে ঘটনার বিষয়ে অবহিত করে।

এদিকে ভিকটিম থানায় গিয়ে মতলব উত্তর উপজেলার মিঠুর কান্দি গ্রামের মৃত জয়নাল আবদিন মিয়াজির ছেলে মামুন (৪৫) এবং একই গ্রামের মফিজ মৃধার ছেলে আব্দুল মজিদ টুটুল (৪৩) কে আসামি করে মতলব উত্তর থানায় এজাহার দায়ের করেন।

মতলব উত্তর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষকের সহযোগী আসামী আঃ মজিদ প্রকাশ টুটুল (৪৩)কে আটক করে থানায় নিয়ে আসে । ধর্ষক মোঃ মামুন (৪৫)কে গ্রেফতার করতে পারেনি।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানান, ঘটনাটি জানার পর পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষকের সহযোগী আসামী আঃ মজিদ প্রকাশ টুটুল (৪৩)কে আটক করে থানায় নিয়ে আসে। ধর্ষক মোঃ মামুন (৪৫) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে। বুধবার ভিকটিমের মেডিকেল টেস্ট করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন