প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক শহরের বিপণীবাগ ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুরে অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী কর্মীকে ছাটাই করার পরও তার নামে সিল ব্যবহার করায় তিতাস ডক্টরস পয়েন্ট এন্ড ল্যাবকে ১০ হাজার, মূল্য তালিকা না থাকায় তালুকদার ডিপার্টমেন্টাল স্টোরকে ২ হাজার, নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে তাজ হোটেলকে ৩ হাজার  এবং ক্যাফে কর্ণারকে ৫ হাজার টাকা সহ মোট ২০ হাজার টাকা  জরিমানা করা হয়।

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন।

 

এমনকি  অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

 

এসময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

 

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন