প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে দিনমজুর কে জবাই করে হত্যা

সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫

শাহরাস্তিতে দিনমজুর আলমগীর হোসেন ৩৫ কে জবাই করে হত্যা করা হয়েছে।

সোমবার রাত ৮ টার পর চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের প্রতিবেশী প্রবাসী আবুল হোসেনের বাড়ির ছাদে তাকে জবাই করে হত্যা করা হয়। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে।

প্রবাসী আবুল হোসেনের বৌ খোদেজা বেগম জানান রাত ৮ টায় তার দেবর নজরুল ইসলাম শিপন দৌড়ে এসে বাসার ছাদে চোর এসেছে বলে জানালে তিনি ছাদে উঠে মৃতদেহ দেখতে পেয়ে, খোদেজা বেগম আর ও বলেন এ সময় বাসার গেইট বন্ধ ছিলো ছাদে ওঠার বিকল্প কোনো পথ নেই। তবে গাছ দিয়ে ছাদে ওঠা যায় বলে ধারনা করছেন।

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান তদন্ত চলছে বিস্তারিত পরে জানা যাবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন