চাঁদপুর জেলার মধ্যে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে চাঁদপুর সদর মডেল থানার এএসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল হোসেন।
শনিবার সকালে পুলিশ লাইনস্ এ চাঁদপুর জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. আব্দুর রকিব (পিপিএম) জেলার মধ্যে সর্বোচ্চ কাজ করায় স্বীকৃতিস্বরূপ এএসআই মোঃ নাজমুল হোসেনকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমাসহ বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এএসআই মোঃ নাজমুল হোসেন বলেন, আমি সরকারী নির্দেশনা ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো.বাহার মিয়া স্যারের সার্বিক দিক নির্দেশনায় সকল দায়িত্ব পালন করে থাকি। পুলিশ জনগনের বন্ধু এ কথার বাস্তবে রুপান্তরিত করে জনগনের বন্ধু হয়ে কাজ করে যেতে চাই।
তিনি আরো বলেন, আমার এ পুরস্কার অর্জন করতে আমাকে আমার প্রতিটি সহকর্মীই সহযোগীতা করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।