প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫

কচুয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার কচুয়ার কড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, উপজেলার কড়ইয়া গ্রামের মাসুদ বাবুর্চির ছোট ছেলে জাবেদ (৫) এবং অটোরিকশা চালক আলমের ছেলে মেহেদী হাছান (৫)।

 

জাবেদের বাবা মাসুদ বাবুর্চি বলেন, ‘দুপুরের জাবেদ বন্ধুদের  সঙ্গে খেলতে যায়। প্রায় দুই ঘণ্টা যাবৎ তাদের কোন খোঁজ ছিল না পরে দুপুরের দিকে হাছানের ফুফু পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হন। দ্রুত তাদের উদ্ধার করা হয়।

 

অপর দিকে হাসানের বাবা আলম বলেন, আমার ছেলে হাছান জাবেদের সঙ্গে খেলা করছিল। কিছুক্ষণ পর আমার বোন পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করেন।’

পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন জানান, হাসান ও জাবেদ নামের দুই শিশু পানিতে ডুবে যায়। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন