প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে মেয়াদহীন আইসক্রীম তৈরী, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫

ফরিদগঞ্জে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আরেক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার নয়ারহাট বাজার, সদর উপজেলার নানুপুর চৌরাস্তা ও বাঘড়া বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন আইসক্রিম তৈরি করায় নয়ারহাট বাজারে নোমান আইসক্রিম মালিককে ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় মেসার্স রহমান এন্টারপ্রাইজ মালিককে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন