প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে নদীর ঘাট থেকে বস্তা ভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) দিনগত রাত ১টার দিকে শহরের নতুন বাজার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের পাশে ডাকাতিয়া নদীর ঘাট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরে আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্লাস্টিকের বস্তায় থাকা এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার এসব দেশীয় অস্ত্র আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, গত বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জেলার তালিকাভুক্ত বহু মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন