মাহে রমজান মানেই পরিপু্র্ন ইসলামী জীবন যাপনের এক প্রশিক্ষণ। এরই মাঝে মহান আল্লাহ তায়া’লা ফাজিলত, নেয়মত,রহমত, বরকত নাজিল করেন। ধর্মপ্রাণ মুসল্লিগন মহান অল্লাহর সন্তষ্টির আশায় সিয়াম সাধনায় মনোনিবেশ করেন।
তারই ধারাবাহিকায় প্রগতি ব্যবসায়ী সমিতি ইতালী, রোমের একটি স্থানীয় রেস্তোরায় ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
প্রগতি ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেন,সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন – সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, প্রধান উপদেষ্টা ইকবাল বেপারী, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম শিপন, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রগতিশীল চিন্তা-চেতনার এই সংগঠন টি শুধু রোমে নয়,বাংলাদেশের শরীয়তপুর সহ বিভিন্ন জেলাতেও রোজদারদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে।
এছাড়াও আগামিতে সমগ্র বাংলাদেশে অসহায়,দূস্থদের জন্য বৃহৎ পরিসরে ইফতার ব্যবস্থাপনার পরিকল্পনা করছেন প্রগতি ব্যবসাহী সমিতি ইতালীর পক্ষ থেকে।
প্রগতি ব্যবসাহী সমিতির আমন্ত্রণে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি,বাংকার সমিতি রোম,একতা ব্যবসায়ী সমিতি,বৃহওর নোয়খালী বাংকার ব্যবসায়ী সমিতি,সম্মিলিত ব্যবসায়ী সমিতি, বৃহত্তর চট্টগ্রাম সমিতি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি,, চৌদ্দগ্রাম উপজেলা সমিতি, বাংলাদেশ বাঙ্কার সমিতি ইতালি,গাজীপুর জেলা সমিতি,সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারে পুর্বে দোয়া মুনাজাতে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। আয়োজিত ইফতারে সংগঠনের সকল সদস্যদের কর্মব্যবস্থায় রোজদার দের জন্য ছিল মুখরোচক ইফতারসামগ্রী। ভিন্ন অঙ্গীকে সাজানো এ ইফতার আয়োজনে ছিল ভিন্নতা।