প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে কয়েলের আগুন থেকে থামা বাসে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫

 মতলব দক্ষিণ উপজেলার বাইপাস সড়কে মতলব এক্সপ্রেস নামে একটি দাঁড়ানো বাস পুড়ে গেছে ।

৯ মার্চ রোববার রাত ৪:৪৫ টায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় এলাকাবাসী ও মতলব ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,মতলব বাইপাস সড়ক পানির টাংকি সংলগ্ন জিএফসি রেস্টুরেন্টের নিকট দাঁড়ানো থাকা মতলব এক্সপ্রেস বাসে (যার নং ঢাকা মেট্রো ব- ১৪-৫৪৯০) আগুন জ্বলতে দেখে মতলব দক্ষিণ থানার টহল পুলিশ স্থানীয় ফায়ার স্টেশনে সংবাদ দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের সাব অফিসার মোহাম্মদ আলী স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন,কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

বাসটির অধিকাংশ পুড়ে গেছে। আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা। তবে বাসে কোন লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন