প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে মৃত গরুর মাংস বিক্রি, বিক্রেতাকে জরিমানা 

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫

শাহরাস্তিতে মৃত গরুর মাংস বিক্রির দায়ে মো. হেলাল উদ্দিন (২৮) নামে এক বিক্রেতাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার সকালে ভ্রাম্যমাণ আদালত ওই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করে।

হেলাল উদ্দিন বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামে। চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারের ব্যবসায়ী তিনি। তাঁর বিরুদ্ধে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের ওই অভিযোগের ভিত্তিতে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদুর রহমান, শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এস আই) মো. নুরুল আনোয়ার।

ভ্রাম্যমাণ আদালত মো. হেলাল উদ্দিনকে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় মৃত গরুর মাংসগুলো মাটি চাপা দেওয়া হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন